নিষিদ্ধ বিষয় সমূহ
নিষিদ্ধ বিষয় সমূহ: আল্লাহ্ মহাবিজ্ঞ। তিনি মানুষের জন্য সেটাই নিষেধ করেছেন যাতে তাদের ক্ষতি রয়েছে।
নিশ্চয় মানুষের ইসলাম শক্তিশালী হয়, আল্লাহ্র প্রতি ভলবাসা প্রকাশিত হয়- আল্লাহ্ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে- যদিও ¯^xq আত্মা তার আকাংখা রাখে। কেননা সে নিজের প্রবৃত্তির উপর আল্লাহ্র সন্তুষ্টিকে প্রাধান্য দেয়।
ইসলামে বড় বড় নিষিদ্ধ বিষয়গুলো নিম্নরূপ
- আল্লাহ্র সাথে শির্ক। (এবিষয়ে পূর্বে আলোচনা হয়েছে)
- ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা বা তা ঘৃণা করা।
- আল্লাহ্ যা নির্ধারণ করেছেন তাতে অসন্তুষ্টি বা ক্রোধ প্রকাশ করা। যুগকে গালি দেয়া।
- কোন হারামকে হালাল মনে করা বা হালালকে হারাম মনে করা। ধর্ম সম্পর্কে মূর্খতা সুলভ কথা বলা।
- দ্বীনে বিদআত (নতুন ইবাদত চালু) করা। (যেমন নবী (ছা:)এর জম্ম দিবস পালন করা, ছালাতের শুরুতে মুখে উচ্চারণ করা, শিয়া মতবাদ- যারা নবী (ছা:)এর পিতৃব্য পুত্র আলী (রা:)কে নিয়ে বাড়াবাড়ি করে… প্রভৃতি।)
- নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কোন ছাহাবীকে গালিগালাজ করা।
- যাদু করা, জ্যোতীর্বিদ্যা শিক্ষা বা গণনা করা।
- সময়ের মধ্যে ছালাত আদায় না করা। (পুরুষের মসজিদে এসে জামাতে ছালাত আদায় না করা।)
- যাকাত আদায় না করা। অর্থাৎ- সম্পদের আবশ্যক অংশ দান না করা।
- 10) শরীয়ত অনুমোদিত ওযর ব্যতীত রামাযানের দিনের বেলায় ছিয়াম পালন না করা।
- 11) বিনা কারণে কাউকে হত্যা করা।
- 12) ধর্ম যুদ্ধে শত্রুর আক্রমণ থেকে পলায়ন করা।
- 13) নারী-পুরুষ ব্যভিচার, পুরুষের গুহ্যদ্বারে ব্যভিচার করা, হস্ত মৈথুন করা।
- 14) নিরাপরাধ কোন মানুষকে ব্যভিচারের অপবাদ দেয়া।
- 15) ইয়াতীম-অনাথের সম্পদ আত্মসাত করা ও অত্যাচার করা।
- 16) সূদ। (যেমন ১০০ টাকায় ১০৫ বা আরো বেশী টাকা আদায় করা বা দেয়া।)
- 17) ঘুষ দেয়া বা নেয়া।
- 18) জুয়া খেলা।
- 19) চুরি করা। আমানত এবং কর্য নেয়া বস্তু প্রত্যার্পণ না করা, ঋণ পরিশোধ না করা, এছাড়া অন্যান্য অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা।
- 20) সম্পদের অপচয় করা।
- 21) পিতা-মাতার অবাধ্য হওয়া।
- 22) পরিবার এবং নিকটাত্মীয়দেরকে কষ্ট দেয়া।
- 23) প্রতিবেশীকে কষ্ট দেয়া।
- 24) বিভিন্ন স্থান ও মানুষ উপকার গ্রহণ করে এমন জায়গার ক্ষতি সাধন করা।
- 25) বিচার-ফায়সালা প্রভৃতিতে মানুষের উপর অবিচার করা। অত্যাচারীকে সাহায্য করা।
- 26) অন্যায়ভাবে কোন পশু-পাখিকে শাস্তি দেয়া।
- 27) মিথ্যা সাক্ষ্য দেয়া, সত্য সাক্ষ্য গোপন করা।
- 28) মিথ্যা বলা, অঙ্গিকার ভঙ্গ করা, দলীল-পত্র প্রভৃতি জাল করা।
- 29) ধোকা, খেয়ানত, গোপন বিষয় ফাঁস করা।
- 30) হিংসা।
- 31) অহংকার করা, ঠাট্টা-বিদ্রুপ করা।
- 32) পরচর্চা করা, চুগোলখোরী করা। (গন্ডোগল বাধানোর উদ্দেশ্যে একজনের কথা অন্যজনকে বলা)
- 33) গান-বাদ্য করা।
- 34) নেশা ও মাদকদ্রব্য ব্যবহার করা।
- 35) মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, নিকৃষ্ট-খারাপ বস্তু ভক্ষণ করা।
- 36) শুকর, কুকুর, হিংস্র প্রাণী, হিংস্র পাখীর মাংশ ভক্ষণ করা।
- 37) আল্লাহ্র নাম ছাড়া অন্যের নাম নিয়ে যবেহ্ করা প্রাণী ভক্ষণ করা।
- 38) শরীয়ত অনুমদিত সঠিক কারণ ছাড়া কুকুর পোষা।
- 39) ক্রুশ বা অনুরূপ অনৈসলামিক কোন চিহ্ন বিশেষ গ্রহণ করা।
- 40) পুরুষের ¯^Y©, রেশম বস্ত্র পরিধান করা। পায়ের টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরিধান করা। এক্ষত্রে পুরুষ নারীর বিপরীত।
- 41) জেনে রাখুন ইসলামের মূলনীতি হল, দুনিয়ার সমস্ত বস্তু এবং সবধরণের লেন-দেন বৈধ। একারণে কোন্টি হারাম বা নিষিদ্ধ ইসলাম তা নির্দিষ্টভাবে গণনা করে দিয়েছে। অতএব যে বিষয়ে ইসলাম কোন কথা বলেনি তা বৈধ।

