ছালাত

ছালাত

ছালাত: ছালাত হচ্ছে দৈনন্দিন ইবাদত। এর মধ্যে আমরা আমাদের প্রতি অনুগ্রহকারী স্রষ্টার প্রতি বিনয়ী হই, তাঁর প্রশংসা করি। যাতে করে তিনি আমাদেরকে উত্তম প্রতিদান ও ছওয়াব দান করেন এবং আমাদের গুনাহ্‌ সমূহ ক্ষমা করেন। আর ইসলামের উপর আমাদের দৃঢ়তা বৃদ্ধি পায়।

দৈনিক পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করতে হয়

  1. ফজর ছালাত: এ ছালাত দুরাকাত। এর সময় হল রাতের শেষে ফজরের আলো উদ্ভাসিত হওয়ার পর থেকে নিয়ে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত।
  2. যোহর ছালাত: এ ছালাত চার রাকাত। এর সময় দুপুরে সূর্য পশ্চিমাকাশে হেলে যাওয়ার পর থেকে শুরু হয় এবং আছরের পূর্ব পর্যন্ত থাকে (অর্থাৎ প্রত্যেক বস্তুর ছায়া তার বরাবর হওয়া)।
  3. আছর ছালাত: এ ছালাত চার রাকাত। এর সময় হলঃ যোহর ছালাতের সময় শেষ হওয়ার পর থেকে শুরু হয় সূর্যাস্ত পর্যন্ত থাকে।
  4. মাগরিব ছালাত: এছালাত তিন রাকাত। এর সময় হল, সূর্যাস্তের পর থেকে পশ্চিমাকাশে লাল আভা শেষ তথা অন্ধকার হওয়া  পর্যন্ত।
  5. এশা ছালাত: এ ছালাত চার রাকাত। এর সময় হল, মাগরিব ছালাতের সময় শেষ হওয়ার পর থেকে মধ্য রাত্রি পর্যন্ত।

জুমআর ছালাত:

শুক্রবার দিন সকল মানুষের সাথে মসজিদের এসে যোহর ছালাতের পরিবর্তে জুমআর ছালাত আদায় করা প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক। এ ছালাত দুরাকাত। কিন্তু জামাতবদ্ধ হয়ে যদি এ ছালাত আদায় করতে না পারে তবে যোহরের ছালাতই আদায় করতে হবে।

অন্যান্য ছালাত

এছাড়া আরো কিছু ছালাত আছে যাতে প্রচুর প্রতিদান দেয়া হয়। এ সমস্ত ছালাত আপনার ইচ্ছাধিন। এ ছালাত আদায় করতেও পারেন ছাড়তেও পারেন। আর তা হচ্ছে: ফজর ছালাতের পূর্বে ২ রাকাত। যোহরের পূর্বে (২+২=৪) চার রাকাত এবং পরে ২ রাকাত। মাগরিবের পর ২ রাকাত। ২ রাকাত এশার পর। জুমআর পর (২+২=৪) চার রাকাত। এশা ছালাতের পর বিতর ছালাত পড়বে (এ ছালাতের সর্বনিম্ন রাকাত সংখ্যা এক)। যে কোন সময় মসজিদে প্রবেশ করলে বসার আগে ২ রাকাত ছালাত আদায় করতে হয়।

Social Media

dua Madbor

Leave a Reply