পবিত্রতা

পবিত্রতা

পবিত্রতা: • যখন ছালাতের ইচ্ছা করবেন, তখন আপনার উপর আবশ্যক হল- যে প্রভুর জন্য ছালাত আদায় করছেন তাঁর সম্মানার্থে পাক-পবিত্র হবেন।

ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। এর পদ্ধতি আল্লাহ্‌ তাআলা পবিত্র কুরআনে সূরা মায়েদার ৬নং আয়াতে উল্লেখ করেছেন। তিনি বলেন, হে ঈমানদারগণ! তোমরা যখন ছালাত আদায় করার ইচ্ছা কর….।”

“তখন ধৌত কর তোমাদের মুখমন্ডল মুখ ধোয়ার অন্তর্গত হল- কুলি করে মুখের ভিতর অংশ ধৌত করা এবং নাকে পানি দিয়ে নাক ঝেড়ে নাকের ভিতরের অংশ ধৌত করা।

  1. এবং হস্তদ্বয় কনুই পর্যন্ত কনুইসহ দুটি হাত পূর্ণরূপে ধৌত করতে হবে। আগে ডান হাত তারপর বাম হাত ধৌত করা।
    1. এবং মাথা মাসেহ করবে অর্থাৎ হাত দুটিকে ভিজিয়ে তা সম্পূর্ণ মাথার উপর ফিরাবে। এসময় দুতর্জনী দ্বারা কানের ভিতর অংশ এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের বাহির অংশ মাসেহ করবে।
    1. পা দুটি টাখনুসহ ধৌত করবে উভয় পা টাখনুর শেষ অংশ পর্যন্ত ধৌত করবে। উত্তম হল আগে ডান পা তারপর বাম পা ধৌত করা।
  2. ওযুর ক্ষেত্রে এচারটি অঙ্গ ধারাবাহিকভাবে ধৌত করা আবশ্যক।
  3. নিম্ন লিখিত অবস্থায় সমস্ত শরীর ধৌত করা (গোসল করা) আবশ্যক। ওযু যথেষ্ট নয়:
  4. স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা।
  5. যে কোন ভাবে বীর্যপাত হওয়া।
  6. নারীর ঋতুর (মাসিকের) নির্ধারিত সময় শেষ হওয়া।
  7. সন্তান প্রসবের পর নারীর নেফাস শেষ হওয়া।
    1. পানি না পেলে, অথবা অসুস্থতা বা অন্য কোন কারণে পানি ব্যবহার করতে অপারগ হলে ওযু এবং গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে। তায়াম্মুম হল, বিসমিল্লাহ্‌ বলে উভয় হাতের করতল পবিত্র মাটিতে রাখবে। অতঃপর উহাতে ফুঁ দিয়ে মুখমন্ডল এবং বাম করতল দিয়ে ডান হাতের কব্জি পর্যন্ত ও ডান করতল দিয়ে বাম হাতের কব্জি পর্যন্ত মাসেহ করবে।

যখন পবিত্রতা অর্জন করবে তখন অন্য নামাযের জন্য আবার পবিত্র অর্জন করা আবশ্যক নয়। তবে যদি নিম্ন লিখিত কোন একটি কারণ দেখা যায় তবে পবিত্রতা ভঙ্গ হয়ে যাবে

Useful Links

Home | Facebook | x | youtub | Books

Dua-for-Forgiveness-Ramadan-1024x378 by madbor.com PNG

Leave a Reply