কালেমায়ে শাহাদাত – Kalemay Sahadat
কালেমায়ে শাহাদাত: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ্।
আপনি যদি এই কালেমাকে উহার অর্থ জেনে, পরিপূর্ণরূপে সত্য মনে করে পাঠ করেন, তবেই ইসলামে প্রবেশ করবেন- যদিও আপনার এ ব্যাপারটি কোন মানুষ না জানে।
কালেমায়ে শাহাদাত – লাইলাহা ইল্লাল্লাহু এর অর্থ
কালেমায়ে শাহাদাত; আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আল্লাহ্ ব্যতীত সত্যিকার কোন উপাস্য নেই। কেননা তিনিই সবকিছুর স্রষ্টা। তিনি একক, তাঁর কোন জম্মদাতা নেই, কোন সঙ্গিনী বা সন্তান-সন্তুতিও নেই। সত্বায় ও গুণাবলীতে, মহত্ম ও পরিপূর্ণতায় কেউ তাঁর সদৃশ্য নেই। তিনি ব্যতীত কেউ কিছু সৃষ্টি করতে পারে না, কেউ কারো কোন উপকার-অপকার করার অধিকার রাখে না, কেউ অদৃশ্য জগতের জ্ঞান রাখে না।
সুতরাং সিজদা, প্রার্থনা প্রভৃতি যাবতীয় ইবাদত-দাসত্ব নিবেদনের একমাত্র যোগ্য হলেন আল্লাহ্।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ এর অর্থ
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মুহাম্মাদ বিন আবদুল্লাহ্ কুরাইশী আরবী- তিনি জীবন বিধান নিয়ে আল্লাহ্র পক্ষ থেকে সমগ্র মানব জাতির নিকট প্রেরিত। নবী-রাসূলদের মধ্যে তিনি সর্বশেষ।
তাঁকে সত্যায়ন করা ও ভালবাসা এবং তাঁর অনুসরণ করা অবশ্যকর্তব্য। এই রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর প্রবর্তিত তরীকা অনুযায়ী ইবাদত করলেই তা ছহীহ-শুদ্ধ হিসেবে গণ্য হবে।
কালেমায়ে শাহাদাত
Usefull Links
Home | facebook | youtube | Books
কালেমায়ে শাহাদাত

