ইসলাম শিক্ষা করার মর্যাদা

ইসলাম শিক্ষা করার মর্যাদা

ইসলাম শিক্ষা করার মর্যাদা: আপনি শুধু মাত্র আল্লাহ্‌রই ইবাদত করবেন, এজন্যই তিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি বলেন,

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي، مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِي، إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ

“আমি জ্বিন ও মানুষকে এজন্যই সৃষ্টি করেছি যে, তারা একমাত্র আমার ইবাদত করবে। আমি তাদের কাছে কোন জিবীকা চাইনা। চাইনা তারা আমাকে খাদ্য দান করুক। আল্লাহ্‌ই রিযিকদাতা প্রতাপশালী ক্ষমতাশালী।” (সূরা যারিয়াত- ৫৬-৫৮)

আপনার পালনকর্তা যেভাবে চান সেভাবে তাঁর ইবাদত করতে চাইলে, তিনি যে বিধি-বিধান ইসলামে প্রবর্তন করেছেন তার শিক্ষা অর্জন করা আপনার উপর আবশ্যক।

অন্য ব্যক্তিকে ইসলামের প্রতি আহবান করার জন্যও ইসলাম জানা এবং বুঝা আবশ্যক।

আপনি যদি বেশী বেশী ইসলামের জ্ঞান ও শিক্ষা অর্জন করেন, তবে আল্লাহ্‌র কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি আপনিই।

আপনার নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) e‡jb:مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ  আল্লাহ্‌ যার কল্যাণ চান, তাকে ধর্মের গভীর জ্ঞান দান করেন। (বুখারী ও মুসলিম)

তিনি আপনাকে আরো সুসংবাদ দিচ্ছেন:

مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ

“যে ব্যক্তি জ্ঞান অর্জন করার পথ Aej¤^b করে, আল্লাহ্‌ বিনিময়ে তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। (বুখারী ও মুসলিম)


সোশ্যাল মিডিয়ায় আমরা

Dua-for-Forgiveness-Ramadan-1024x378 by madbor.com PNG

Leave a Reply