ইসলামের রুকন সমূহ
ইসলামের রুকন সমূহ: ইসলামের ভিত্তি তথা সর্বাধিক বড় বাহ্যিক কাজগুলো হচ্ছে পাঁচটি:
কালেমায়ে শাহাদাত: আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ্ এ কালেমা ইসলামে প্রবেশ করার দরজা।
ছালাত: তা হল দৈনন্দিন পাঁচ বার ছালাত। যেমনটি পূর্বে আলোচনা করা হয়েছে।
যাকাত: তা হচ্ছে অর্থ-সম্পদের মধ্যে থেকে নগন্য একটি অংশ যা নির্দিষ্ট শর্তসাপেক্ষে মুসলিম ব্যক্তি দান করে থাকে আল্লাহ্র সন্তুষ্টিকল্পে এবং জনকল্যাণ মূলক কাজে অংশ গ্রহণ করার জন্য। ইসলামে এর বিস্তারিত বর্ণনা আছে, কখন তা আবশ্যক হবে, তার পরিমাণ কি এবং কাকে দিতে হবে।
ছিয়াম: উহা হল আরবী বছরের ৯ম মাস রামাযানে দিনের বেলায় খানা-পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম। (সময়টি হচ্ছে: ফজরের পূর্বে থেকে সূর্যাস্ত পর্যন্ত।) রামাযান একটি বরকতময় মাস। যে মাসে আমাদের নবী এর উপর কুরআন নাযিল শুরু হয়। ছিয়াম দ্বারা মুসলিম ব্যক্তি আত্মসমর্পন ও পূর্ণ অনুসরণ প্রকাশ করবে প্রভুর জন্য। মূল্যায়ন করবে আল্লাহ্র নেয়ামতের। ফলে তার শুকরিয়া করবে। অনুভব করবে নিঃস্ব ফক্বীর-মিসকীনদের অভাব। ফলে সহযোগিতার হস্ত প্রসারিত করবে তাদের দিকে।
হজ্জ: উহা হচ্ছে কা‘বা শরীফে (মক্কার মসজিদে হারামে) যাওয়া। সেখানে আল্লাহ্র আনুগত্য, মহত্ম ও নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট কিছু কার্যাদি পালন করতে হয়। চন্দ্র বছরের শেষ মাসের একটি নির্দিষ্ট তারিখে একাজ করতে হয়। সামর্থবান প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর জীবনে একবার হজ্জ করা আবশ্যক। সেখানে পৃথিবীর বিভিন্ন উপকন্ঠ থেকে আগত মুসলিম ভাইদের সাথে সাক্ষাত ঘটে থাকে, তাতে বৃদ্ধি হয় পরস্পরের ঈমান, দৃঢ়তা এবং শক্তি ও একতা।
সোশ্যাল মিডিয়া লিংক

