শির্কের ভয়ে দো‘আ

শির্কের ভয়ে দো‘আ

জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে শির্ক করা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ ﷺ এই বিশেষ দো‘আটি পাঠ করার শিক্ষা দিয়েছেন।

দো‘আ ও উচ্চারণ

  • আরবি:
    اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ
  • উচ্চারণ:
    আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা আন্ উশ্রিকা বিকা ওয়া আনা আ‘লামু, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ‘লামু।

অর্থ ও তাৎপর্য

অর্থ: “হে আল্লাহ, আমি জ্ঞাতসারে আপনার সাথে শির্ক করা থেকে আপনার আশ্রয় চাচ্ছি এবং অজ্ঞাতসারে যা আমার দ্বারা ঘটে যায়, সে বিষয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

শির্কের ভয়ে দো‘আ, আমলের উপকারিতা

এই দো‘আটি পাঠ করলে ছোট ও বড় উভয় প্রকার শির্ক থেকে নিরাপদ থাকা যায়।
এটি মনের ভেতর আসা শির্ক সম্পর্কিত ভুল বা ওয়াসওয়াসা (কুপ্রবৃত্তির তাড়না) দূর করতে সাহায্য করে।

তথ্যসূত্র

  • আহমাদ ৪/৪০৩, নং ১৯৬০৬; ইমাম বুখারীর আল-আদাবুল মুফরাদ, নং ৭১৬। আরও দেখুন, সহীহ আল জামে ৩/২৩৩; সহীহুত তারগীব ওয়াত তারহীব লিল আলবানী, ১/১৯।

শির্কের ভয়ে দো‘আ এ ব্যাপারে আমরা সংগ্রহ করেছি অনলাইন থেকে। বাকিটা আল্লাহই ভালো জানে

Leave a Reply