দুআ ও যিকির
দুআ ও যিকির – • যারা আল্লাহকে অধিক স্মরণ করে এবং যারা তাঁকে ডাকে ও ক্ষমা প্রার্থনা করে তিনি তাদেরকে ভালবাসেন।
• অধিক হারে কুরআন তেলাওয়াত করুন। আপনার যা মুখস্ত আছে তা থেকে অল্প হলেও সর্বদা পাঠ করুন। কেননা ইহা আপানার পালনকর্তার বাণী।
• নামাযের সালাম ফিরিয়ে পাঠ করুনঃ
(আস্তাগ্ফিরুল্লাহ্, আস্তাগ্ফিরুল্লাহ্, আস্তাগ্ফিরুল্লাহ্,) (আল্লাহুম্মা আন্তাস্ সালাম ওয়া মিনকাস্ সালাম, তাবারাকতা ইয়া যাল্ জালালি ওয়াল্ ইকরাম) তারপর ছালাত যদি ফরয হয় তাহলে বলুনঃ (সুবহানাল্লাহ্ ৩৩বার) (আল্ হামদুলিল্লাহ্ ৩৩বার) (আল্লাহু আকবার ৩৩বার) এবং একবার (লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশরীকা লাহু, লাহুল্ মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর)
কালেমা •
সবচেয়ে বেশী ছওয়াবের অধিকারী কালেমা হলঃ (লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশরীকা লাহু, লাহুল্ মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর) প্রতিদিন এটা দশবার পাঠ করবেন।
• প্রতিদিন একশবার পাঠ করবেনঃ (সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি) “আমি আল্লাহ্র পবিত্রতা গাইছি তাঁর প্রশংসার সাথে।
• সুন্দর সুন্দর দুআগুলো
সুন্দর সুন্দর দুআগুলোর মধ্যে থেকে কুরআন আমাদের যা শিখিয়েছে তম্মধ্যে কতিপয় দুআ হচ্ছেঃ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল্ আখিরাতি হাসানাতাঁও ওয়াক্বিনা আযাবান্নার।)
অর্থঃ “হে আমাদের পালনকর্তা! আমাদিগকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান কর এবং আমাদেরকে দোযখের আযাব হতে রক্ষা কর।” (সূরা বাক্বারা- ২০১)
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (রাব্বানা লা তুযেগ্ কুলূবানা বা‘দা ইয হাদায়দতানা, ওয়া হাব লানা মিন্ লাদুন্কা রাহমাতান্, ইন্নাকা আন্তাল ওয়াহ্হাব।)
অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদেরকে হেদায়াত দানের পর আমাদের হৃদয়কে বক্র করে দিও না। আর তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান কর। নিশ্চয় তুমিই অধিক দানকারী। (সূলা আল ইমরান- ৮)
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ (রাব্বানা ইন্নানা আমান্না, ফাগ্ফির্ লানা যুনূবানা, ওয়া ক্বিনা আযাবন্নার) অর্থ: “হে আমাদের পালনকর্তা! নিশ্চয় আমরা ঈমান এনেছি। সতরাং আমাদের পাপগুলো ক্ষমা কর, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। (সূলা আল ইমরান- ১৬)
রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বাধিক যে দুআটি করতেন তা হচ্ছে: يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ (ইয়া মুক্বাল্লিবাল কুলূব, ছাব্বিত ক্বালবী আলা দ্বীনেকা)
“হে অন্তকরণের পরিবর্তণকারী প্রভূ! আমার অন্তকরণ তোমার দ্বীনের উপর অটল-অবিচল রাখ। (তিরমিযী, আহমাদ, মুসতাদরাক হাকেম)
সোশ্যাল মিডিয়া
facebook | youtube | x/ twitter | Bangla books |

