ছালাত আদায়ের পদ্ধতি

ছালাত আদায়ের পদ্ধতি

ছালাত আদায়ের পদ্ধতি:

  • প্রথমত: যে ছালাত আপনি আদায় করতে চান তার সময়ের ব্যাপারে নিশ্চিত হোন।
  • দ্বিতীয়ত: পবিত্রতা অর্জন করেছেন কিনা নিশ্চিত হয়ে নিন। আরো নিশ্চিত হোন যে, আপনার শরীরে, কাপড়ে, ছালাতের স্থানে কোন অপবিত্রতা (যেমন, মল-মূত্র প্রভৃতি) নেই।
  • তৃতীয়ত: নিশ্চিত হোন আপনার নাভীমূল থেকে হাঁটু পর্যন্ত ঢেঁকে নিয়েছেন কিনা। আপনার শরীরের উক্ত স্থানের কোন অংশ যদি উম্মুক্ত থাকে তবে ছালাত বৈধ হবে না। (অবশ্য সমস্ত শরীর ঢেকে নেয়া ভাল) আর নারী তার মুখমন্ডল ও কব্জি পর্যন্ত উভয় হাত ব্যতীত সমস্ত শরীর ঢেঁকে ছালাত আদায় করবে।
  • ছালাতের ইচ্ছা করলে মক্কার কা‘বা ঘরের দিকে মুখ করুন। কা‘বা একটি বরকতময় মসজিদ। আল্লাহ্‌ মুসলামনের জন্য নির্ধারণ করেছেন যে প্রত্যেক ছালাতের প্রক্কালে এই ঘরকে সামনে রাখবে। এঘরটি আল্লাহ্‌র নির্দেশক্রমে ইবরাহীম ও ইসমাঈল (আ:) নির্মাণ করেছেন।
  • দন্ডায়মান হোন। বলুন (আল্লাহু আকবার)। তাকবীর বলার সময় উত্তম হল হাত দুটিকে সামনের দিকে খোলা রেখে তা উভয় কাঁধ বরাবর উত্তোলন করবেন। অতঃপর ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর ধারণ করবেন। দৃষ্টি রাখুন সিজদার স্থানে।
  • সূরা ফাতিহা পাঠ করুন। তারপর যদি কুরআন থেকে আরো কিছু পাঠ করতে পারেন তো ভাল হয়।
  • আল্লাহু আকবার বলে রুকু করুন। মাথা সামনের দিকে ঝুঁকে নীচু করুন। পিঠ ও মাথা বরাবর রাখবেন। দুহাত দ্বারা দুহাঁটু আঁকড়ে ধরুন। আর পাঠ করুন: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ “সুবহানা রাব্বীয়্যাল আযীম। রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলার সময় হাত দুটিকে পূর্বের নিয়মে উত্তোলন করা উত্তম।
  • سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ  সামিআল্লাহুলিমান হামিদাহ্‌ বলতে বলতে সোজা হয়ে দাঁড়ান। তারপর বলুন رَبَّنَا لَكَ الْحَمْدُ “রাব্বানা লাকাল হামদ।” এসময় পূর্ব নিয়মে হাত দুটিকে উত্তোলন করুন।
  • আল্লাহু আকবার বলে সিজদা করুন। সিজদার জন্য আগে হাত তারপর হাঁটু রাখুন। নাক, কপাল, দুহাতের করতল এবং দুপায়ের আঙ্গুলগুলো মাটিতে রাখুন। সিজদা অবস্থায় বলুন: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى সুবহানা রাব্বিয়্যাল আলা।
  • “আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠান। বসে বসে পাঠ করুন: রাব্বিগ্‌ ফিরলী। (সর্ব নিম্নে একবার)
  • দ্বিতীয়বার সিজদা করুন। প্রথম সিজদায় যা করেছেন এবারও তা করুন।
  • এভাবে পূর্ণ এক রাকাত ছালাত হল। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দান্ডায়মান হোন। সূরা ফাতিহা পাঠ করে প্রথম রাকাতে যা করেছেন এবারও তাই করুন। এই দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা শেষ করলে-

আল্লাহু আকবার  বলে বসুন। এবার তাশাহুদ পাঠ করুন:

তাশাহুদ

]التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ

উচ্চারণঃ আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াছ্‌ ছালাওয়াতু ওয়াত্‌ তাইয়্যেবাতু। আস্‌ সালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহ্‌মাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আস্‌ সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিছ্‌ ছালিহীন।

أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ্‌। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ্‌।

দরূদ

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা ছাল্লাইতা আলা ইবরাহীম ওয়া আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম্মাজীদ।

اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারাকতা আলা ইবরাহীমা ওয়া আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম্মাজীদ।

ডান দিকে মুখ ফিরিয়ে সালাম দিন। বলুন, “আস্‌ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্‌ তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বলুন আস্‌ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্‌। এভাবে আপনার ছালাত শেষ হয়ে গেল- ছালাত যদি দুরাকাত হয়- যেমন ফজরের ছালাত।

কিন্তু ছালাত যদি দুরাকাতের অধিক হয়, তবে তাশাহুদ পড়ার পর সালাম ফেরানোর আগে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পাড়ুন।

  • এবার সূরা ফাতিহা পাঠ করুন।
  • তারপর রুকু করুন।
  • প্রথম রাকাতে যা করেছেন এখানেও তা করুন।
  • যদি মাগরিব ছালাত হয় তবে এই তৃতীয় রাকাত শেষ হলেই বসে পড়ুন এবং আগের নিয়মে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে ছালাত শেষ করুন।
  • আর যদি যোহর বা আছর বা এশা ছালাত হয়, তবে তৃতীয় রাকাত শেষ করে আল্লাহু আকবার বলে চতুর্থ রাকাতের জন্য দন্ডায়মান হোন এবং তৃতীয় রাকাতের মত করে এরাকাত আদায় করুন।
  • তারপর তাশাহুদ পড়ে সালাম ফেরান।

পুরুষ ব্যক্তি মসজিদে এসে মুছল্লীদের সাথে ছালাত আদায় করতে সচেষ্ট হবে। এতে প্রচুর ছওয়াব পাওয়া যায়। ইমামের অনুসরণ করা আবশ্যক- যদিও আপনার ক্বিারাত পাঠ শেষ না হয়। ইমামের আগে আগে বা সাথে সাথে কোন কিছু করবে না। বরং তার পরে পরে সব কাজ করবেন।

এখন যদি সূরা ফাতিহা আপনার মুখস্ত থাকে, তবে কুরআন থেকে সহজ যে কোন একটি আয়াত পাঠ করুন। কুরআন থেকে কোন কিছুই যদি মুখস্ত না থাকে, অথবা তাশাহুদ বা ছালাতের অন্যান্য যিকির জানা না থাকে, তবে ছালাতে বলুন  সুবহানাল্লাহ আলা হামদু লিল্লাহ লাইলাহা ইল্লল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোর মধ্যে সাধ্যানুযায়ী যা সম্ভব তা পড়বেন। আপনি যদি কিছুই না জানেন তবুও ছালাত ছাড়বেন না।

সোশ্যাল মিডিয়া লিংক

ছালাত আদায় by madbor.com

Leave a Reply